1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

রংপুরে শিশুদের নিউমোনিয়া ও স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে ইসলামিক ফাউন্ডেশনের অবহিতকরণ সভা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন
রংপুরে ইসলামিক ফাউন্ডেশন ও ইউনিসেফ এর যৌথ উদ্যোগে কর্মকর্তা,  প্রশিক্ষণপ্রাপ্ত  ইমাম, খতিব ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে শিশুদের নিউমোনিয়া ও কম ওজনের শিশুদের স্বাস্হ্য ঝুঁকি প্রতিরোধে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৯ ডিসেম্বর ) সকাল ১০ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ ও পরিকল্পনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলমের সঞ্চালনায় ও বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের ইমাম প্রশিক্ষণ একাডেমীর পরিচালক মো: আনিসুজ্জামান শিকদার, প্রধান  রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন পরিবার পরিকল্পনা রংপুরের উপপরিচালক ও শিশু বিশেষজ্ঞ ডা: শেখ সাইদুল ইসলাম,
 সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা: সাদিয়া আফরিন সন্ধি, রংপুর সিভিল সার্জন অফিসের  মেডিকেল অফিসার ডা: নাফিসা তাবাসসুম, ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগের ‘সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেন্জ অফিসার’ মনজুর আহমেদ, কেরামতিয়া মসজিদের খতিব ও সম্মিলিতি ইমাম পরিষদের সভাপতি মাওলানা বায়েজীদ হোসাইন, কারমাইকেল কলেজ কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী সরকার।
অবহিতকরণ ও পরিকল্পনা সভায় রংপুর বিভাগের আওতাধীন আট জেলার  ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, সহকারী পরিচালক, ফিল্ড অফিসার,  ইমাম প্রশিক্ষণ দিনাজপুরের উপপরিচালক, রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদের খতিব,ইমাম,মাদরাসা শিক্ষক,  মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও শিক্ষিকা,  হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দ প্রমুখ। উক্ত সভায় শিশুদের নিউমোনিয়া ও কম ওজনের শিশুদের স্বাস্হ্য ঝুকি প্রতিরোধে রিসোর্স পাররসনসহ অন্যান্য অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও বক্তব্য প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )