1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ জন দেখেছেন

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মুনতাকিম আলিফ (২৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

জানা গেছে, মুনতাকিম আলিফ নিকুঞ্জ এলাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। স্নাতক শেষ করার আগেই গত ১০ মাস ধরে ওই কোম্পানিতে খণ্ডকালীন চাকরি শুরু করেছিলেন তিনি।

খিলক্ষেত থানার ওসি আজহারুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে বাসায় যাওয়ার জন্য আরেক সহকর্মীর সঙ্গে বের হন আলিফ। তারা নিকুঞ্জ-১ থেকে ফ্লাইওভারের কাছে যাওয়ার পর ছিনতাইকারীর কবলে পড়েন। তিনজনের মতো ছিনতাইকারী তাদের পথরোধ করে। আলিফ প্রতিরোধ করতে গেলে ছিনতাইকারীদের সঙ্গে টানাহেঁচড়া হয়।

এক পর্যায়ে আলিফের বুকে ছুরি মারে ছিনতাইকারীরা। উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। পরে তার মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে তার সহকর্মী অক্ষত আছেন।

এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

নিহতের ফুফাতো ভাই গোলাম কিবরিয়া বলেন, আলিফের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে। তিনি কাওলা এলাকায় থাকতেন। তার বাবা ঠাকুরগাঁও জজ কোর্টের পেশকার। আলিফ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ছিলেন। তিনি ১০ মাস আগে তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানটিতে কাজ শুরু করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )