1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার রামিসা হত্যাকাণ্ডে আইনের শাসন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৫ আগস্টে বিতাড়িতদের সাথে এরা তলে তলে খাতির শুরু করেছে: প্রধানমন্ত্রী মেসি বিশ্বকাপে খেলছেন, জানালেন কোচ ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা করে বিএনপির ওপর দায় চাপাতে চেয়েছিল জামায়াত-শিবির’

বসিলায় রাজউকের উচ্ছেদ অভিযান ও জরিমানা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৯৮ জন দেখেছেন

রাজধানীর মোহাম্মদপুর সুচনা হাউজিং এবং বসিলা সিটি ডেভেলপার হাউজিং এলাকায় রাজউক উচ্ছেদ অভিযান চালিয়ে কয়েকটি ভবনে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এ সময় নকশা বিহীন কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন রাজউকের পরিচালক (অডিট ও বাজেট) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান। বুধবার (২০ মার্চ) সকাল ১০ টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকালে শেষ হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সুচনা হাউজিং এবং বসিলা সিটি ডেভেলপার এলাকায় নকশা বিহীন নির্মাণাধীন সকল ভবনে ইতিমধ্যে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য একাধিকবার নোটিশ দেয়া হয়েছে। রাজউকের নোটিশ অমান্য করে ভবন মালিক নির্মাণ কাজ চলমান রাখায় কয়েকটি বহুতল ভবনের আংশিক ভেঙে ফেলাসহ দুইটি ভবনে জরিমানা করা হয়। একটি বহুতল ভবনে পাঁচ লক্ষ এবং অপর একটি ভবনে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। ডিপিডির সহায়তায় ১০টি নির্মাণাধীন ভবনের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা দেয়া হয়। এছাড়াও ২০টি ভবনের মালিক রাস্তায় জায়গা দখল করে র‍্যাম্প ও ২টি ভবন মালিক রাস্তার যায়গায় লেবার শেড নির্মাণ করায় তা তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জোন-৫ এর পরিচালক, মোঃ হামিদুল হক, অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন, সহ অথরাইজড অফিসার মোঃ মেহেদী হাসান, প্রধান ইমারত পরিদর্শক মোঃ সাব্বির আহমেদ, ইমারত পরিদর্শক আব্দুল সাত্তার, তুহিন রেজাসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )