1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ মিশন শুরু হলো বাংলাদেশের। ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

আফগানিস্তানের বিপক্ষে একাদশে রাখা হয়েছে তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান। দলে রাখা হয়নি কোনো স্পেশালিস্ট স্পিনার।

টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তে সাকিব আল হাসান বলেন, ‘এটা চেজিং গ্রাউন্ড এবং শুরুতেই সিমারদের জন্য বেশ সহায়ক।’

এ নিয়ে পঞ্চমবার দেশকে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। এ নিয়ে বলেন, ‘বিশ্বকাপে পঞ্চমবারের মতো নিজের দেশের প্রতিনিধিত্ব করাটা রোমাঞ্চকর। আমরা ভালো একটা দল করার চেষ্টা করেছি। ভালো শুরু করাটা গুরুত্বপূর্ণ।’

টস হেরে আফগানিস্তান অধিনায়ক হাশমতুল্লাহ বলেন, ‘ভারতে বিশ্বকাপ বলেই আমরা রোমাঞ্চিত। এবার আমরা খুব ভালো ভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। আমাদের কিছু খেলোয়াড়ের আইপিএল অভিজ্ঞতা আছে। এমনকি যারা আইপিএল খেলেনি তারাও কন্ডিশন জানে কারণ ভারত আমাদের হোম ভেন্যু।’

আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল হক, ফজল হক ফারুকী।

বাংলাদেশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )