1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

৩৮ দাঁত নিয়ে গিনেজ রেকর্ডে ভারতীয় নারী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

এবার দাঁত দিয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড গড়লেন ভারতীয় এক নারী। সাধারণ মানুষের ৩২টা দাঁত থাকলে ও কল্পনা বালান নামে ঐ নারীর দাঁতের সংখ্যা ৩৮। কিশোর বয়সেই তার মুখে ৩২টা দাঁত ছিল। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, কল্পনা বালানের নিচের চোয়ালে চারটি অতিরিক্ত দাঁত এবং ওপরের চোয়ালে দুটি অতিরিক্ত দাঁত রয়েছে। কল্পনা জানান, অতিরিক্ত দাঁতের জন্য কোনো ব্যথা অনুভব না হলেও খাবার খাওয়ার সময় অনেক সমস্যায় পড়তে হয় তাকে। অনেক সময়ই ভেতরের দাঁতে খাবার আটকে যায়। তখন শুরু হয় ভোগান্তি।

কল্পনার পরিবার ছোট বেলায় তার অতিরিক্ত দাঁত অপসারণ করতে চাইলেও চিকিৎসক তাকে বড় হওয়ার জন্য অপেক্ষা করতে বলেন। পরে তিনি আর দাঁত অপসারণ করেননি।

 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অংশ হতে পেরে কল্পনা বলেন, ‘আমি খুশি, এটা আমার সারা জীবনের অর্জন।’

 

এদিকে ভবিষ্যতে কল্পনার দাঁত আরো বাড়তে পারে বলে জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। ৪১টি দাঁত নিয়ে বিশ্বের রেকর্ডধারী পুরুষ হলেন কানাডার ইভানো মেলোন। বিশ্বের জনসংখ্যার মাত্র ৩.৮ শতাংশ মানুষের মুখে স্বাভাবিকের চেয়ে বেশি দাঁত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )