1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি, সুদ ২ শতাংশ পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

রংপুর ২ আসনে আ’লীগ নেতা রাফির মনোনয়ন সংগ্রহ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৩৮ জন দেখেছেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও কারমাইকেল কলেজ  ছাত্রলীগের সাবেক সভাপতি রাফিউর রহমান রাফি।
সোমবার   (২০ নভেম্বর) দুপুরে  ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি ।
এসময় রাফিউর রহমান রাফি  বলেন, আমি ছাত্রলীগ থেকে আজ আওয়ামী লীগের নেতা। রাজনীতির পুরোটা সময় আমি আমার এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন, প্রতিটি এলাকায় সম উন্নয়নের প্রতিশ্রুতি ও বদরগঞ্জ-তারাগঞ্জের মানুষকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কের সহযাত্রী করতে আমি  জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে কাজ করছি। আমি তরুণসহ সব বয়সী মানুষের সমর্থনে এগিয়ে যেতে চাই। আমি জনগণের আকুণ্ঠ সমর্থনে নির্বাচিত হয়ে এলাকার মানুষের দিন বদলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাব।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা যে স্মার্ট ও উন্নত বাংলাদেশের জন্য ভিশন ২০৪১ দিয়েছেন তা বাস্তবায়নের জন্য তারুন্য নির্ভর নেতৃত্বে আমি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বকে সফল করতে কাজ করে এগিয়ে যেতে চাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )