1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি, সুদ ২ শতাংশ পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কুড়িগ্রামে স্বল্প দামে সবজি বিক্রি করছে ছাত্রলীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

কৃষকের জমি থেকে বিভিন্ন প্রকার শাক-সবজি পাইকারি দামে কিনে, স্বল্প দামে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে বিক্রি করছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এ কর্মসূচি চলমান থাকবে বলে জানা গেছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রামের খলিলগগ্জ বাজারে এসব শাক সবজি বিক্রি করা হয়।

 

সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা সরাসরি কৃষকের জমি থেকে বিভিন্ন প্রকার শাক-সবজি পাইকারি দরে কিনে এনে খলিলগঞ্জ বাজারে আনুষ্ঠানিকভাবে প্রতি পিস লাউ ২০ টাকা, প্রতি কেজি ফুলকপি ২০ টাকা, মুলা ২০ টাকা ও প্রতি আঁটি বিভিন্ন প্রকার শাক ১-২ টাকা বিক্রি করা হচ্ছে।

আজ প্রথম দিনে ৫ শতাধিক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে এসব সবজি বিক্রি করা হয়।

খলিলগঞ্জ এলাকার রিকশা চালক আলী আকবর বলেন, আজ কম দামে বিভিন্ন প্রকার সবজি বাজারে পেয়ে সবগুলো কম কম করে কিনেছি। এখানে যদি প্রতিদিন পাওয়া যায় তাহলে এখান থেকেই কাঁচাবাজার কিনবো। এরকম বাজার হওয়ার কারণে আমার মত অনেক মানুষের উপকার হবে।

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন বলেন, কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে আমরা এই কর্মসূচি আজ থেকে শুরু করেছি।

আমরা সরাসরি আমাদের কৃষকের জমি থেকে বিভিন্ন শাক-সবজি পাইকারি দরে কিনে এনে ওই দরেই বিক্রি করছি বাজারে। সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা হয়েছে। এটি ভাঙতেই এই কর্মসূচি চলমান থাকবে।এছাড়াও প্রতিটি উপজেলা ইউনিয়ন পর্যায়ে এ কর্মসূচি চালু করবো। কৃষকরা যেন তাদের ফসলের সঠিক মূল্য পায়, ও ক্রেতারাও যেন সঠিক দামে কিনতে পারে এই উদ্দেশ্য করেই মূলত কাজটি করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )