1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি, সুদ ২ শতাংশ পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

উত্তাল বঙ্গোপসাগর, আশ্রয়ে শত শত ফিশিং ট্রলার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্ন চাপের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে বৃহস্পতিবার বিকাল থেকে থেমে থেমে গুড়ি-গুড়ি বৃষ্টি হয়েছে। মোংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল উত্তাল হয়ে উঠেছে। আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ। এই অবস্থায় সাগরে টিকতে না পেরে শত শত ফিশিং ট্রলার সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন মৎস্য বন্দরে আশ্রয় নিয়েছে। বৃষ্টির কারণে সুন্দরবনের দুবলার চরে শুঁটকি পল্লীর আধা শুকনো ও কাচা মাছের ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন জেলে-মহাজনেরা।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে (আজও) বৃষ্টিসহ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। পাশাপাশি মোংলা বন্দর ও বাগেরহাটসহ উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে সম্ভবনা রয়েছে। এছাড়া নিম্নচাপের প্রভাবে রাতের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শুঁটকির ক্ষতিসহ সাগর উত্তাল থাকায় জেলেদের মাছ ধরাও বিঘ্নিত হচ্ছে। সাগরে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ। এই অবস্থায় সাগরে টিকতে না পেরে শত শত ফিশিং ট্ররার সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন মৎস্য বন্দরে আশ্রয় নিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )