1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের বন্যায় ইউনূসের ‘১০ হাজার কোটি টাকা সহায়তা’ দাবি ভিত্তিহীন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে বালাগঞ্জে ঐক্যের আহ্বান রুম্মান আহমেদের চুক্তির চেয়ে ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি দুই বছরে নিরাপত্তা হেফাজতে আওয়ামী লীগের ৪৩ কর্মীর মৃত্যু দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান বালাগঞ্জের আমির হোসেন নুরুর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আবেদন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানাল ফেনী চ্যারিটি ফাউন্ডেশন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু রাত ১০ টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ থেকে সরে গেলেন এইচএসসি শিক্ষার্থীরা

৩২ ওভারে ২০০ রান করলো বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১০৬ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ দিকে এসে এ যেন অন্য এক বাংলাদেশ দলের দেখা। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত একটা জয় যেন সব পাল্টে দিয়েছে। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করতে মাঠে নেমেছে বাংলাদেশ। সাকিব আল হাসানকে ছাড়া এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

পুনেতে টস হেরে আগে ব্যাট করার আমন্ত্রণ পায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ওপেনিং জুটি দারুণ শুরু এনে দিয়েছিল দলকে। লিটন দাস ও তানজিদ হাসান তামিমের ওপেনিং জুটি নিয়ে সমালোচনা কম হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই জনের ৭৬ রানের জুটি চলতি বিশ্বকাপে পাওয়ারপ্লেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ ছিল ভারতের বিপক্ষে ৬৩ রান। সেদিন পুনেতে ওপেনিং জুটিতে ৯৩ রান উঠালেও বাংলাদেশ থামে ২৫৬ রানেই।

দারুণ জুটিটা ভাঙে তানজিদ তামিমের বিদায়ে। শন অ্যাবটের শর্ট বলে খেই হারিয়ে ফেলে লাফিয়ে উঠে শেষদিকে ঘুরিয়ে খেলার চেষ্টা একেবারেই ব্যর্থ হয়। নিজের বলে গিয়ে ক্যাচ নিয়েছেন অ্যাবট। ৬টি চারের মারে ৩৪ বলে ৩৬ রান করে তানজিদকে ফিরতে হয় সাজঘরে।

তানজিদের বিদায়ের পর লিটন যেন ক্যাচ প্র্যাক্টিস করালেন মার্নাস লাবিশানেকে। অ্যাডাম জাম্পার বলে ক্যাচ দেন ৪৫ বলে ৩৬ রান করে। দারুণ ভাবে ফর্মে ফিরেছেন শান্ত। আজ পঞ্চাশ রানের অনেক কাছেও চলে গিয়েছিলেন। তবে থামতে হয় রান আউট হয়ে ৪২ (৪৬) রানের মাথায়।

শান্তর বিদায়ের পর চড়াও হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয়। নিজের ২৬ রানের ভেতর মাহমুদউল্লাহ হাঁকিয়েছেন ৩টি ছক্কা। হৃদয় অপরাজিত আছেন ৪৪ রানে। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৪ ওভারে ২০৬ রান ৩ উইকেটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )