1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

হোয়াটসঅ্যাপ ব্যবহারে লাগবে না মোবাইল ফোন নম্বর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হলে মোবাইল নম্বর প্রয়োজন হয়। কিন্তু এবার বদলে যেতে চলেছে এই পদ্ধতি। তবে ই-মেইল ব্যবহারেও এখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যাবে।

তথ্য-প্রযুক্তি বিষয়ক পোর্টাল ওয়াবেটাইনফ জানাচ্ছে, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার পরীক্ষা করছে। এটি কার্যকর হলে, ব্যবহারকারীরা তাদের ফোন নম্বর ছাড়া ই-মেইল দিয়েও অ্যাকাউন্টে লগইন করতে পারবেন।

সাধারণত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যাচাইকরণের জন্য ওটিপি পাঠানো হয়। সেটি ছাড়া কেউ অ্যাকাউন্টে লগইন করতে পারেন না। এটি সবচেয়ে নিরাপদ উপায়। তবে কারও যদি মোবাইল নম্বরটিই বদলে যায় বা নিষ্ক্রিয় হয়ে পড়ে, তাহলে তিনি আর বার্তা পাবেন না। ফলে হোয়াটসঅ্যাপ লগইনও করতে পারবেন না।

পোর্টালটির দাবি, তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের অ্যাপটি একটি ইমেইল যাচাইকরণ ফিচার পরীক্ষা করছে। এটি ব্যবহারকারীদের মোবাইল নম্বর ছাড়াও ই-মেইল ব্যবহার করে তাদের অ্যাকাউন্টে লগইন করতে দেবে। নতুন ফিচারটি যাচাইকরণ প্রক্রিয়ার একটি সংযোজন হতে চলেছে। বার্তা যাচাইকরণের পাশাপাশি এটিও থাকবে। এই ফিচার এন্ড্রোয়েড ও আইওএস-এর বেটা ভার্সনে পাওয়া যাচ্ছে। ব্যবহারকারীরা ‘অ্যাকাউন্ট সেটিং’ অপশন পাবেন। সেখানে তাদের ই-মেইল অ্যাড্রেস লিখতে পারেন। যা কোনোভাবেই অন্যকোনো পক্ষ জানতে পারবে না।

দীর্ঘদিন ধরে এই নতুন ই-মেইল যাচাইকরণ ফিচারটি পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। সর্বশেষ বেটা সংস্করণ ২.২৩.২৪.১০ আপডেট অনেকেই ফিচারটি ব্যবহার করতে পারছেন। দ্রুতই এই সুবিধা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )