1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চিলমারীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লিফলেট বিতরণ, শেখ হাসিনার বার্তা পৌঁছে দেওয়ার দাবি মা–বাবার সঙ্গে ছোট্ট আনায়া, অপূর্বর পরিবারের মিষ্টি মুহূর্তের ছবি বিরোধী দলের আন্দোলনকে ‘নাটক’ বললেন রিজভী, রাজনৈতিক অঙ্গনে আলোচনা এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী পদে চাকরির সুযোগ, আবেদন করার আগে জেনে নিন শর্ত আমদানিতে শুল্ক ফাঁকির ৮ ঘটনা শনাক্ত, সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা ৭ কোটি টাকার বেশি চিকিৎসকের কক্ষে ধূমপান দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার নির্দেশ পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম শেয়ারবাজারে বড় ধাক্কা, লেনদেন নামল ১০ মাসেরও বেশি সময়ের সর্বনিম্ন পর্যায়ে গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন মাস্কের উড়ন্ত গাড়ির স্বপ্ন বাস্তবে, আকাশে লাফ দিল টেসলার নতুন রোডস্টার

হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানির খবরে কমছে দাম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানির পর থেকে বাজারে আলুর দাম কমতে শুরু করেছে। দাম কমার প্রবণতা দিনাজপুর শহরের বাজারেও দেখা গেছে। গত বৃহস্পতিবার প্রথম দিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সাতটি ট্রাকে এসেছে ১৮০ মেট্রিক টন আলু। শনিবার একই বন্দর দিয়ে দ্বিতীয় দিনে ভারত থেকে ৯৭৬ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। দু’দিনের আলু আমদানির প্রভাবে বাজারে দাম কমতে শুরু করে বলে জানায় খুচরা বিক্রেতারা।

শনিবার বিকেলে হিলি স্থলবন্দরে দেখা যায়, ভারত থেকে আমদানিকৃত আলু প্রকারভেদে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩১ থেকে ৩৩ টাকা কেজি দরে।

খুচরা বাজারে আলু বিক্রেতা আশরাফ আলীসহ কয়েকজন জানান, ভারত থেকে আলু আমদানি শুরু হওয়ায় দেশি আলুর দাম কেজিতে ৫টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে বড় জাতের আলু (স্টিক) ৫০টাকা থেকে কমে ৪৫টাকা আর ছোট জাতের গোল আলু ৬০টাকা থেকে কমে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আমদানিকারক প্রতিষ্ঠান খাঁন ইন্টারন্যালের ব্যবস্থাপক মাহাবুব হোসেন বলেন, বৃহস্পতিবার ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আলুগুলো আমদানি করা হচ্ছে।

হিলি পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন সাংবাদিকদের বলেন, আমদানিকৃত আলু কাঁচা পণ্য হওয়ায় দ্রুত বাজারজাত করতে আমদানিকারকদের সবধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার ও শনিবার দুদিনে বন্দর দিয়ে ৪৫টি ভারতীয় ট্রাকে এক হাজার ১৬৬ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )