1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
চিলমারীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লিফলেট বিতরণ, শেখ হাসিনার বার্তা পৌঁছে দেওয়ার দাবি মা–বাবার সঙ্গে ছোট্ট আনায়া, অপূর্বর পরিবারের মিষ্টি মুহূর্তের ছবি বিরোধী দলের আন্দোলনকে ‘নাটক’ বললেন রিজভী, রাজনৈতিক অঙ্গনে আলোচনা এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী পদে চাকরির সুযোগ, আবেদন করার আগে জেনে নিন শর্ত আমদানিতে শুল্ক ফাঁকির ৮ ঘটনা শনাক্ত, সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা ৭ কোটি টাকার বেশি চিকিৎসকের কক্ষে ধূমপান দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার নির্দেশ পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম শেয়ারবাজারে বড় ধাক্কা, লেনদেন নামল ১০ মাসেরও বেশি সময়ের সর্বনিম্ন পর্যায়ে গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন মাস্কের উড়ন্ত গাড়ির স্বপ্ন বাস্তবে, আকাশে লাফ দিল টেসলার নতুন রোডস্টার

ইটনায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

কিশোরগঞ্জের ইটনায় ৫১০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকালে উপজেলার এলংজুরী ইউনিয়নের নূরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নূরপুর গ্রামের চুন্নু মিয়া (৬০) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুন্নু মিয়া ও দেলোয়ারা বেগমের ছেলেরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ছেলেদের পাশাপাশি এক পর্যায়ে তারাও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী জানান, নূরপুর গ্রামের শ্যামল মিয়া (৩৮) এবং তার বাবা চুন্নু মিয়া, মা দেলোয়ারা বেগম ও স্ত্রী রুবি আক্তার (৩৫) দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় চুন্নু মিয়া ও তার স্ত্রী দেলোয়ারা বেগমকে ৫১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্যামল ও তার স্ত্রী রুবি আক্তার পালিয়ে যায়। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )