1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লিফলেট বিতরণ, শেখ হাসিনার বার্তা পৌঁছে দেওয়ার দাবি মা–বাবার সঙ্গে ছোট্ট আনায়া, অপূর্বর পরিবারের মিষ্টি মুহূর্তের ছবি বিরোধী দলের আন্দোলনকে ‘নাটক’ বললেন রিজভী, রাজনৈতিক অঙ্গনে আলোচনা এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী পদে চাকরির সুযোগ, আবেদন করার আগে জেনে নিন শর্ত আমদানিতে শুল্ক ফাঁকির ৮ ঘটনা শনাক্ত, সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা ৭ কোটি টাকার বেশি চিকিৎসকের কক্ষে ধূমপান দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার নির্দেশ পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম শেয়ারবাজারে বড় ধাক্কা, লেনদেন নামল ১০ মাসেরও বেশি সময়ের সর্বনিম্ন পর্যায়ে গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন মাস্কের উড়ন্ত গাড়ির স্বপ্ন বাস্তবে, আকাশে লাফ দিল টেসলার নতুন রোডস্টার

নদী থেকে বালু উত্তোলন ভ্রাম্যমান আদালতের জরিমানা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

 

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারীর ডিমলায় অবৈধভাবে নদীর পাড় হতে বালু উত্তোলন করার সময় এক ট্রাক্টর মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

আজ ৪ঠা নভেম্বর (শনিবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারজানা আখতার। জানা যায় গয়াবাড়ী খুটারপুল নামক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু বোঝাই টাক্টরের মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার বলেন, গয়াবাড়ি ইউনিয়নের মতির বাজার গ্রামের শফিয়ার রহমান দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে এমন অভিযোগ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশের সহযোগীতায় ট্রাক্টর আটক করে জরিমানা করা হয়। এ বিষয় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )