এ এম স্বপন জাহান, মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে উব্দাখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১০ জনকে গ্রেপ্তার ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ৩৬ লাখ টাকা মুল্যের মালামাল জব্দ করেছে মধ্যনগর থানা পুলিশ।
বুধবার (১লা নভেম্বর) সন্ধ্যার দিকে পুলিশের বিশেষ অভিযানে মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নে খালিশাকান্দা মোড় সংলগ্ন উব্দাখালী নদীর কিনারা হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মধ্যনগর সদর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের আসাদ মিয়া (৩০) পিতা. ইসলাম উদ্দিন, উজ্জল (৪০) পিতা. মৃত আছর উদ্দিন, সুহেল মিয়া (২০) পিতা. ইসলাম উদ্দিন, শাহিন আলম (২৫) পিতা. মৃত কাছু মিয়া, হানিফ(৩০) পিতা. আব্দুর রশিদ, খোকন মিয়া (২৬), মোজাম্মেল হোসেন (২৫) পিতা. জালাল মিয়া, তানিম (১৯) পিতা. শাজাহান মিয়া, মোশারফ মিয়া (৩৫) পিতা. আসাদ মিয়া, অলি মিয়া (৩০) পিতা. আব্দুল জব্বার।
গ্রেপ্তারকৃতদের মধ্যনগর থানায় মামলা দায়ের করে আজ ২রা নভেম্বর পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন জানান, মধ্যনগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মধ্যনগর থানার অন্তর্গত উব্দাখালী নদীর কিনারা হতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় তাদের গ্রেপ্তার ও বালু উত্তোলনে বহন কাজে ব্যবহৃত ড্রেজার ও বাল্ক হেড জব্দ করা হয়।