1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হামাস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: হামাসের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, তারা ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য ‍যুদ্ধবিরতি আলোচনার জন্য প্রস্তুত। তাদের ‘লক্ষ্যপূরণ’ হয়ে গেছে বলেও দাবি জানান হামাসের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর রয়টার্স’র।

আল জাজিরাকে এক টেলিফোন সাক্ষাৎকারে এ কথা বলেন হামাসের ওই কর্মকর্তা মৌসা আবু মারজৌক। তিনি বলেন, হামাস ‘এ ধরনের বিষয়ের’ জন্য প্রস্তুত আছে।

হামাস সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার জন্য প্রস্তুত আছে কিনা এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন মারজৌক। ‍তিনি বলেন, তারা ‘সব ধরনের রাজনৈতিক’ আলোচনার জন্য প্রস্তুত আছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকায় রাতভর ২০০-র বেশি স্থানে বোমাবর্ষণ করেছে। তারা জানায়, একটি মসজিদের ভেতর একটি অস্ত্র গুদাম এবং হামাসের ব্যবহৃত একটি অ্যাপার্টমেন্টও হামলা চালানো হয়েছে।

প্রসঙ্গত, চার দিন ধরে চলমান এই সংঘাতে ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০০। অন্যদিকে ইসরায়েলি হামলায় অন্তত ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ১৪০ জনই শিশু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )