1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের অপেক্ষা ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই

নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৪২ জন দেখেছেন

সাঁতার না জানায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দিনাজপুরের চিরিরবন্দরের এক ক্ষুদ্র নৃগোষ্ঠী কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদীতে এ ঘটনাটি ঘটেছে। মৃত অরণ্য সিংহ (১০) দিনাজপুর সদর উপজেলার পুলহাট মাঝিপাড়ার বীরেন সিংহের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, দিনাজপুর সদর উপজেলার পুলহাট মাঝিপাড়ার বীরেন সিংহের পরিবার চিরিরবন্দরে কাঁকড়া নদীর পাশে তপন সিংহের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে আসেন। এরই ফাঁকে অরণ্য সিংহ ও কয়েকজন বন্ধু মিলে কাঁকড়া নদীতে গোসল করতে নামেন। গোসল করার এক পর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়। এসময় তার বন্ধুরা বাড়িতে এ সংবাদ দিলে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )