1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

‘ছবিখানা নিয়ে তর্ক-বিতর্ক-আলোচনা-প্রশংসার অপেক্ষায় আছি’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

একেবারেই কাজ কমিয়ে দিয়েছেন আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ এর ব্যপক সাফল্য আর আলোচনার পর ঐ হাইপ থেকে নিজেকে নামাতে চাননি তিনি। এর ভেতরে ওটিটিতে কাজ করেছেন ঠিকই। কিন্তু গড়পড়তা নাটক বা ফিল্মকে ‘না’ বলেছেন প্রচুর।

বাঁধন বললেন,‘দেখুন ক্যারিয়ারের এই ম্যাচিউরড সময়ে নিজে আর পিছলে পড়তে চাই না। অনেককিছু সেক্রিফাইস করেছি। হ্যা। অনেক কষ্ট করেই এই অবস্থানটা অর্জন করতে হয়েছে। আমি রেহানা’র সাফল্যের পর প্রতিদিন কাজ করতে পারতাম। তাতে নগদ আয় উপার্জন আসতো ঠিকই প্রচুর। তার কিছুটা কাভার করছি বেশ কিছু ব্র্যান্ড প্রমোশনে। কিন্তু নিজেকে একদমই আগের মতো শুধু টাকার জন্য অভিনয় করছি না। যা আগে করতাম।’

তবে বলা হচ্ছে নির্মাতা সাদ এর কাজের পর বাঁধনের এবারের নেটফ্লিক্স মুভির কাজটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হবে। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই মুভির নাম‘ খুফিয়া’। ছবির কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছেন বলিউড তারকা টাবু। তারই সাথে স্ক্রীন শেয়ার করেছেন বাঁধন। ছবিটির গল্প নিয়ে নানামুখী বিতর্ক বা আলোচনা থাকলেও বাঁধন একজন শিল্পী হিসেবেই বিষয়টি দেখছেন।

বাঁধনের মতে, ‘ছবির গল্প বা চিত্রনাট্যের দায় একান্ত নির্মাতা প্রযোজকের। অভিনয়ের ক্ষেত্রে আমি কতটা দায়িত্বশীল হয়ে কাজ করলাম, সেটিই বড় কথা। তবে ট্রেলার প্রকাশের পর এরই ভেতরে বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি। উচ্ছ্বাস শুনতে পাচ্ছি। ব্যক্তিগত ভাবে আমি টাবু’র বিশাল বড় ফ্যান। তার সাথে স্ক্রিন শেয়ার, অফস্ক্রিনে দীর্ঘ সময় ধরে আড্ডা দেয়াটা আমার জীবনের অন্যতম আনন্দের ঘটনা। তাই ছবিটি নিয়ে তর্ক-বিতর্ক-আলোচনা-প্রশংসার অপেক্ষায় আছি। অনেক শ্রম দিয়েছি এই কাজটিতে। প্রথমত আমার প্রথম কোনো হিন্দি মুভির কাজ। দ্বিতীয়ত বলিউড প্রডাকশনে আমার নতুন অভিজ্ঞতা। একজন বাংলাদেশি অভিনেতা হিসেবেও আমাকে সেই সেটে দেশকে রিপ্রেজেন্ট করতে হয়েছে।’

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )