1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

আর দুটি সিনেমা বানিয়ে অবসর নেবো : ঝন্টু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬০ জন দেখেছেন

দেলোয়ার জাহান ঝন্টুকে নিয়ে আজকাল সমালোচনা কম হয় না। তার নাম শুনলেই এ প্রজন্মের দর্শক তাচ্ছিল্য করেন। পারলে দু-চার কথা শুনিয়ে দেন। তাদের মতে, প্রবীণ এই পরিচালক যে ধরনের সিনেমা বানান; তা বর্তমান সময়ে সঙ্গে খাপ খায় না। তা ছাড়া বিভিন্ন বিষয়ে তার করা মন্তব্যগুলোও অপছন্দ তাদের।

তবে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলা চলচ্চিত্রের উন্নয়নে ঝন্টুর অবদান অনেক। অসংখ্য ব্যবসাসফল সিনেমা বানিয়েছেন তিনি। প্রায় ৮০টি সিনেমা নির্মাণ করেছেন তিনি। একটা সময় শুক্রবার মানেই ছিল তার ছবি। এ ছাড়া লিখেছেন জনপ্রিয় অনেক ছবির চিত্রনাট্য।

দেশের চলচ্চিত্রের বর্ষীয়ান এই চলচ্চিত্র পরিচালক আর মাত্র দুটি ছবি নির্মাণ করে পরিচালনার ইতি টানবেন। তবে নিয়মিত চিত্রনাট্য লিখবেন।

ঝন্টু বলেন, ‘সামনে আর দুটি ছবি করে আমি অবসর নেব। নির্মাণে আর কাজ করব না। কারণ, অনেক তো হলো। শরীর এত পরিশ্রম সাপোর্ট দেয় না। তখন শুধু চিত্রনাট্য লিখব। তবে চলচ্চিত্রের সঙ্গে আমার আমৃত্যু সম্পর্ক থাকবে। আজীবন কাজ করে যাব। নির্মাণ যেহেতু অনেক শারীরিক পরিশ্রমের কাজ। তাই অবসর নেব।’

এদিকে, সম্প্রতি বাংলাদেশের প্রেক্ষাগৃহে হিন্দি ছবি প্রদর্শনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন ঝন্টু। এ কারণে সামাজিক মাধ্যমে ট্রলের মুখে পড়েন তিনি। যদিও নিজের বক্তব্য থেকে সরে আসেননি এ পরিচালক। জানান, আমৃত্যু দেশে হিন্দি ছবি আমদানির বিরুদ্ধে প্রতিবাদ করবেন।

ঝন্টু ‘লিডার’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন। এটি প্রযোজনাও করেন তিনি। তার পরিচালিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘বন্দুক’, যেটি মুক্তি পায় ১৯৭৮ সালে।

সবশেষ গেল ৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘সুজন মাঝি’ সিনেমা। গ্রাম্য পটভূমিতে নির্মিত ছবিটি বলিউডের ‘জওয়ান’ ছবির সঙ্গে মুক্তি পায়। কিছু দর্শক সিনেমাটি দেখলেও দেখেনি সফলতার মুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )