1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

আরও দুটি মাইক্রোবাস উপহার পাচ্ছেন হিরো আলম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে এবার দুটি মাইক্রো উপহার দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন দুই ব্যবসায়ী। সোমবার সকালে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।

হিরো আলম বলেন, কয়েকদিন আগে মাইক্রো উপহার দেওয়ার উদ্দেশে আমার অফিসে এসেছিলেন দুজন ব্যবসায়ী। তারা মূলত আমার সঙ্গে যোগাযোগ করতে এসেছিলেন। তারা স্বেচ্ছায় আমাকে ভালোবেসে মাইক্রো উপহার দিতে চান।

তিনি আরও বলেন, আমাকে মাইক্রো উপহার দিলে আমি সেই মাইক্রোগুলো ব্যক্তিগত কাজে ব্যবহার করব না, সেগুলোকে জনগণের সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করে দেব।

উপহার দিতে চাওয়া ব্যক্তিদের নাম জানতে চাইলে হিরো আলম বলেন, যশোরের একজন গাড়ি ব্যবসায়ী। তিনি রোহিঙ্গা ক্যাম্পেও একটি গাড়ি উপহার দিয়েছেন বলে শুনেছি। আরেকজন হলেন সাভারের গার্মেন্টস ব্যবসায়ী ছোটন আহমেদ।

কখন আপনার নিকট মাইক্রো হস্তান্তর করতে পারে? প্রশ্নোত্তরে তিনি বলেন, তারা নির্দিষ্ট করে সময় বলেননি। তারা গাড়ি হস্তান্তর করলে আমি সবাইকে জানাব।

এর আগে হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রামের শিক্ষক মোখলেসুর রহমান হিরো আলমকে ভালোবেসে উপহার দিয়েছিলেন টয়োটা নোয়াহ ১৯৯৮ মডেলের একটি মাইক্রোবাস। সেই গাড়িটিকে অ্যাম্বুলেন্সে পরিণত করেছেন হিরো আলম। এ অ্যাম্বুলেন্সটি বগুড়ার এরুলিয়া এলাকায় সদর, নন্দীগ্রাম ও কাহালু উপজেলার গরিব মানুষের জন্য সেবা দেওয়া হবে।

উল্লেখ্য, হিরো আলম গত কয়েক বছরে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছেন। বিশেষ করে বগুড়ায় উপনির্বাচন করে সবার নজর কেড়েছেন।

সেখানে দুটি আসনে উপনির্বাচন করে একটিতে জয়ের দ্বারপ্রান্তে ছিলেন এ অভিনেতা। ঢাকা-১৭ আসনে ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )