1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

একাদশ শ্রেণিতে কলেজে ভর্তিতে অনলাইনে আবেদনের সময় শেষ হলেও বৃহস্পতিবার (৩১ আগস্ট) পুনঃনিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা পুনরায় আবেদনের সুযোগ পাচ্ছেন। এসময়ে অন্য আবেনকারীরাও চাইলে আবেদনে কলেজ পরিবর্তন ও পছন্দক্রম সংশোধন করতে পারবেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গত ২০ আগস্ট ভর্তিতে অনলাইনে আবেদনের সময় শেষ হয়েছে। তবে পুনঃনিরীক্ষায় অনেকের ফল পরিবর্তন হওয়ায় বৃহস্পতিবারও সুযোগ থাকছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সূত্রে জানা গেছে, যারা ভুল ধারণায় আবেদনে কম সংখ্যক কলেজ পছন্দ দিয়ে আবেদন করেছে তারা বৃহস্পতিবার আবেদন সংশোধন করতে পারবে। কলেজের পছন্দক্রমও পরিবর্তনের সুযোগ পাওয়া যাবে। ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ‘আপডেট এপ্লিকেশন’ বা সংশোধন সংক্রান্ত অপশন যুক্ত করা আছে। ওই অপশনে গিয়ে সিকিউরিটি কোড ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন সংশোধনের সুযোগ পাবে।

আবেদন পরবর্তী প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৫ সেপ্টেম্বর। ২য় ও ৩য় পর্যায়ের ফল প্রকাশের পর ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে কলেজগুলোকে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি কার্যক্রম শেষে ৮ অক্টোবর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )