1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র, ব্যাটে-বলে নজর কাড়লেন তরুণেরা বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, বাতিল জাপানের অভ্যন্তরীণ ফ্লাইট কক্সবাজারের তারকা হোটেলে আগুন, প্রাণভয়ে সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক! জনসমক্ষে না এলেও সুস্থ আছেন মোজতবা খামেনি, দাবি ইরানি কূটনীতিকের সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, আতঙ্কে ২,৯৩৩ পর্যটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির জ্বালানি আমদানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ–আলজেরিয়ার নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু

সাগরে বোটের ইঞ্জিন বিকল, ১৪ জেলে উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৭০ জন দেখেছেন

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার নৌকা থেকে ১৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানিয়েছেন।

আব্দুর রহমান জানান, ‘এফবি কাজী’ নামের মাছ ধরার নৌকাটি গত ২৩ আগস্ট বাঁশখালীর প্রেমাশিয়া ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। একপর্যায়ে ২৬ আগস্ট দিবাগত মধ্যরাতে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকে গত চারদিন নৌকাটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। মঙ্গলবার (২৯ আগস্ট) নৌকাটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনে যোগাযোগ করে। পরবর্তীতে কোস্ট গার্ডের নিয়মিত টহল জাহাজ পোর্টে গ্র্যান্ডের অধিনায়ক লে. কমান্ডার ইমতিয়াজ উদ্দিন সরকারের নেতৃত্বে সকাল ৯টা ৩৫ মিনিটে সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

উত্তাল সমুদ্রে টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে বিপজ্জনকভাবে ভাসতে থাকা নৌকাটি আনুমানিক বেলা দেড়টায় ১৪ জন জেলেসহ গভীর সমুদ্রে সাঙ্গু মোহনা থেকে আনুমানিক ২০ নটিক্যাল মাইল দূর হতে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়ার পর নৌকাটির মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )