1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের তারকা হোটেলে আগুন, প্রাণভয়ে সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক! জনসমক্ষে না এলেও সুস্থ আছেন মোজতবা খামেনি, দাবি ইরানি কূটনীতিকের সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, আতঙ্কে ২,৯৩৩ পর্যটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির জ্বালানি আমদানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ–আলজেরিয়ার নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু ৫৯২ কোটি টাকা ব্যয়ে তিতাসে খনন হবে দুটি নতুন গ্যাসকূপ, দৈনিক বাড়তে পারে ৩ কোটি ঘনফুট গ্যাস প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন ঘিরে বিতর্ক, আলোচনায় সরকারি চাকরিতে রাষ্ট্রাচার ও শিষ্টাচার

ভোটার তালিকার ভুল সংশোধনের উদ্যোগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৬৪ জন দেখেছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটার তালিকায় ভুল সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ৫ সেপ্টেম্বরের মধ্যে মাঠ কর্মকর্তাদের প্রতিবেদন পাঠাতে বলেছে সংস্থাটি।

নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে সকল উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকা ব্যবহারের লক্ষ্যে ভোটার তালিকায় বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি সংশোধন করা প্রয়োজন। নির্বাচন কমিশনের নির্দেশনার প্রেক্ষিতে সারাদেশে ভোটার তালিকা জেনারেট করে উপজেলা/থানা নির্বাচন অফিসে প্রেরণ করা হয়েছে। ভোটার তালিকা ডাউনলোড করে ভোটার এলাকার সীমানা গেজেট অনুযায়ী ভোটার এলাকার নাম ও নম্বর, একই তালিকায় জেলার নাম উপজেলা/থানার নাম, পৌরসভা/ইউনিয়নের নাম, ওয়ার্ড নম্বর, পুরুষ-মহিলা সংমিশ্রণ এবং তালিকায় ক্রমিক নম্বর ইত্যাদি বিষয় যাচাইয়ের জন্য যথাযথ কর্তৃপক্ষ সদয় অনুমোদন প্রদান করেছেন।

এই অবস্থায় ওই বিষয়গুলো যাচাইয়ের পর ৫ সেপ্টেম্বর মধ্যে অঞ্চলভিত্তিক প্রতিবেদন (সফটকপি ও হার্ডকপি) নির্বাচন সহায়তা-২ শাখায় প্রেরণের জন্য নির্দেশ দিয়েছে কমিশন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ত্রুটি থাকতে পারে। কারো বাবার নামে আকারে ভুল, আবার মায়ের নামে হ পড়ে নাই, এমন হতে পারে। এই সমস্ত আবেদন যেগুলো আছে, অর্থাৎ নিজ উদ্যোগে নয়, যেগুলো আবেদন আছে যে ঠিকানা পরিবর্তন, জন্ম তারিখ সংশোধন, পোস্ট কোড ভুল ইত্যাদি আবেদন ঠিক করে দেওয়ার জন্য বলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )