1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
জনসমক্ষে না এলেও সুস্থ আছেন মোজতবা খামেনি, দাবি ইরানি কূটনীতিকের সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, আতঙ্কে ২,৯৩৩ পর্যটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির জ্বালানি আমদানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ–আলজেরিয়ার নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু ৫৯২ কোটি টাকা ব্যয়ে তিতাসে খনন হবে দুটি নতুন গ্যাসকূপ, দৈনিক বাড়তে পারে ৩ কোটি ঘনফুট গ্যাস প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন ঘিরে বিতর্ক, আলোচনায় সরকারি চাকরিতে রাষ্ট্রাচার ও শিষ্টাচার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আহত ৪০ রোগী

হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

বরিশালের মুলাদী উপজেলার শফিপুর ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় আবদুর রব হাওলাদার (৬০) হত্যা মামলার দুই আসামিকে ঢাকার বংশাল থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বরিশাল র‌্যাব-৮ এবং র‌্যাব-১০ এর লালবাগ ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে রবিবার গভীর রাতে ঢাকার বংশাল এলাকা থেকে গ্রেফতার করে তাদের। এরা হলো মো. ইয়াছিন সরদার (১৯) ও মো. করিম সরদার (৫০)।

সোমবার দুপুরে বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব-৮ অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান।

তিনি বলেন, গত ২২ আগস্ট দুপুরে মুলাদীর মুলাদী উপজেলার শফিপুর ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় আবদুর রব হাওলাদারকে (৬০) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের বড় ছেলে আব্বাস হাওলাদার বাদী হয়ে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের পর মুলাদী থানা পুলিশ অভিযুক্ত ৩ আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে। অন্য আসামীরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত পৌঁনে ১টার দিকে ঢাকার বংশাল এলাকা থেকে ইয়াছিন সরকার ও করিম সরদারকে গ্রেফতার করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আবদুর রব হাওলাদার হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দুই জনকে মুলাদী থানায় সোপর্দ করা হযেছে বলে সংবাদ সম্মেলনে জানান র‌্যাব-৮ কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান।

এদিকে আবদুর রব হাওলাদার হত্যাকারীদের ফাঁসির দাবিতে গত শুক্রবার শুক্রবার বিকেলে মুলাদীর মীরগঞ্জ ফেরীঘাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্থানীয় এলাকাবাসী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )