1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
জনসমক্ষে না এলেও সুস্থ আছেন মোজতবা খামেনি, দাবি ইরানি কূটনীতিকের সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, আতঙ্কে ২,৯৩৩ পর্যটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির জ্বালানি আমদানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ–আলজেরিয়ার নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু ৫৯২ কোটি টাকা ব্যয়ে তিতাসে খনন হবে দুটি নতুন গ্যাসকূপ, দৈনিক বাড়তে পারে ৩ কোটি ঘনফুট গ্যাস প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন ঘিরে বিতর্ক, আলোচনায় সরকারি চাকরিতে রাষ্ট্রাচার ও শিষ্টাচার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আহত ৪০ রোগী

রংপুরে ২৫ মামলার আসামি গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

রংপুরে এন্টিটেরোরিজম ইউনিটের অভিযানে ২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাদেকুল ইসলামকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে পীরগাছা থেকে গ্রেফতার করা হয়। সাদেকুল দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের মকবুল হোসাইন মুন্সীর ছেলে।

সোমবার সকালে এন্টিটেরোরিজম ইউনিট রংপুর বিভাগীয় অফিসের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম জানান, ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে ছাত্র শিবির নেতা সাদেকুল সরকারি কাজে বাধাদান, রাস্তা অবরোধ, জ্বালাও-পোড়াও, পুলিশের উপর হামলা ও হত্যাকান্ডের মত অপরাধ করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দিনাজপুর চিরিরবন্দর থানায় ২৫টি মামলা হয়। এরপর থেকে সাদেকুল ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আত্মগোপন করে। সর্বশেষ পীরগাছা উপজেলায় একটি ওষুধ কোম্পানি চাকরি করে বসবাস শুরু করে সে। পুলিশ সাদেকুলকে গ্রেফতারে দীর্ঘদিন ধরে অভিযান অব্যহত রাখে। রবিবার রাতে তাকে পীরগাছা উপজেলা থেকে গ্রেফতার করা হয়। সাদেকুল পীরগাছায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। এন্টিটেরোরিজম ইউনিট পীরগাছা থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতারে সক্ষম হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )