1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, আতঙ্কে ২,৯৩৩ পর্যটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির জ্বালানি আমদানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ–আলজেরিয়ার নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু ৫৯২ কোটি টাকা ব্যয়ে তিতাসে খনন হবে দুটি নতুন গ্যাসকূপ, দৈনিক বাড়তে পারে ৩ কোটি ঘনফুট গ্যাস প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন ঘিরে বিতর্ক, আলোচনায় সরকারি চাকরিতে রাষ্ট্রাচার ও শিষ্টাচার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আহত ৪০ রোগী বদরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

বাউফলে শিক্ষার্থীর মৃত্যুর বিচার চেয়ে মানববন্ধন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

পটুয়াখালীর বাউফল উপজেলায় মাদ্রাসা পরিচালক হাফেজ সেলিম গাজীর (৪০) দ্বারা বলৎকারের শিকার হয়ে আল-রাফি (১২) নামে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ বিকাল সাড়ে ৫টায় উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়নের বড় ডালিমা ব্রিজ সংলগ্ন ধানদি-বড়ডালিমা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি বড়ডালিমা থেকে শুরু হয়ে কালাইয়া বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন মো. জাহাঙ্গীর হোসেন, হারুন অর রশিদ, জি এম ফোরকানসহ বিভিন্ন রাজনৈতীক দলের ও ধর্মীও আলেম সমাজের গন্যমান্য ব্যক্তিরা।

নিহতের পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা যায়, আল রাফিকে মাদ্রাসারটির পরিচালক কাম শিক্ষক বিভিন্ন কৌশলে দীর্ঘ মাস ধরে বলৎকার করে আসছিল। গত তিন সপ্তাহ আগে শিশুটি পেটের ব্যথাসহ নানা ব্যাধিতে আক্রান্ত হলে বিষয়টি তার মা-বাবাকে জানায়। এরপর তারা শিশুটিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখান তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মেডিকেল কলেজে চিকিৎসা শেষে সেখানের চিকিৎসকরা জনিয়েছেন শিশু রাফির মলদারে ক্যান্সার হয়েছে। যা ওর শরীরের রক্তে ছড়িয়ে পড়েছে। এরপর ভর্তি করা হয় জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে। সেখানে চিকিৎসারত অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৭টার সময় শিশু আল রাফির মৃত্যু হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, বিষয়টি আমরা জেনেছি। এখনও মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়ের করবেন বলে পরিবারের লোকজন যোগাযোগ করছে। অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে সকল প্রকার আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )