1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

প্রযোজকের কাছ থেকে গাড়ি উপহার পেলেন প্রিয়তমা নির্মাতা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৫০ জন দেখেছেন

ঢালিউড অভিনেতা শাকিব খান ও প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে নির্মাতা হিমেল আশরাফ (বামদিকে)/সংগৃহীত
অভিনেতা শাকিব খান ও প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে নির্মাতা হিমেল আশরাফ (বাম দিকে)/সংগৃহীত

ঈদ-উল-আজহা উপলক্ষে গত জুনে মুক্তি পায় শাকিব খান অভিনীত “প্রিয়তমা”। মুক্তির ৫০ দিন পরেও সিনেমাটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সফলভাবে চলছে, যা ঢালিউড ছবির ক্ষেত্রে বিরল। দেশের বাইরেও সিনেমাটি ব্যাপকভাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।

“প্রিয়তমা” সিনেমাটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। এটি তার পরিচালিত দ্বিতীয় ছবি। “প্রিয়তমা” সিনেমার সাফল্যে ছবিটির প্রযোজক আরশাদ আদনানের কাছ থেকে একটি গাড়ি উপহার পেয়েছেন ছবিটির পরিচালক হিমেল আশরাফ।

উপহার হিসেবে গাড়ি পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন হিমেল আশরাফ। গাড়ি পাওয়ার পর কৃতজ্ঞতাস্বরূপ প্রযোজক আরশাদ আদনানকে ধন্যবাদও জানিয়েছেন এই পরিচালক। মঙ্গলবার (২২ আগস্ট) ফেসবুকে হিমেল আশরাফ বলেন, “ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া,‘প্রিয়তমা’র সাফল্যের জন্য এই ব্র্যান্ড নিউ গাড়িটি উপহারের জন্য।”

গত ২৯ জুন সারাদেশে ১০০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায় “প্রিয়তমা”। এখনো দেশের ৩৬টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। রোমান্টিক ধাঁচের ছবিটি নির্মিত হয়েছে ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে। এখানে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ঈধিকা পাল। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )