1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

অর্জুন-মালাইকার বিচ্ছেদের গুঞ্জন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

গত কয়েক মাস ধরেই মালাইকার থেকে দূরে দূরে রয়েছেন অর্জুন কাপুর। শোনা যাচ্ছে, যে পার্টিতে মালাইকা যাচ্ছেন, সেই পার্টিতে নাকি পা রাখছেন না অর্জুন। আর উল্টাও হচ্ছে। শুধু তাই নয়, এতদিন সোশ্যাল মিডিয়া জুড়ে যেভাবে নিজেদের প্রেমকে ছড়িয়ে বেড়াতেন, কয়েকমাস হল- সেই গুড়েও বালি।

অর্জুন তো আজকাল একা একাই ঘুরছেন, রেস্টুরেন্টে যাচ্ছেন, আর ছবি দিচ্ছেন একা একাই! ব্যস, অর্জুনের এই কীর্তি থেকেই রটে গেল মালাইকা ও অর্জুনের সম্পর্কে নাকি চিড়। শোনা যাচ্ছে, দু’জনেই নাকি আলাদা আলাদা থাকছেন! আলাদা ঘুরছেন।

এর আগে শোনা গিয়েছিল, ২০ কোটি টাকা দিয়ে কেনা ফ্ল্যাট নাকি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন অর্জুন। গত বছর বান্দ্রা ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন। যেটি একেবারেই মালাইকার বাসার পাশেই ছিল। সেই ফ্ল্যাটের বয়স ১ বছর হতে না হতেই, অর্জুন বিক্রি করে দিলেন।

বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অর্জুন ১৬ কোটি টাকায় এই ফ্ল্যাটটি বিক্রি করেছেন। সঙ্গে আরো জানা গেছে যে, বিক্রিত ফ্ল্যাটের দলিলটি ১৯ মে নিবন্ধিত হয়েছিল। অর্জুনের বোন অনশুলা কাপুর বিক্রির সেই নথিতে স্বাক্ষরও করেছিলেন। তবে কেন অর্জুন তার ফ্ল্যাট এত কম মূল্যে বিক্রি করলেন তা স্পষ্ট নয়। তবে খবর রটেছে, মালাইকার সঙ্গে নাকি সম্পর্কে তিক্ততা এসেছে অর্জুনের। শোনা যাচ্ছে, এই ফ্ল্যাটেই নাকি মালাইকার সঙ্গে অর্জুনের থাকার কথা ছিল। নিন্দুকদের কথায়, মালাইকার কারণেই নাকি অর্জুন এই ফ্ল্যাট বিক্রি করতে বাধ্য হয়েছেন।

মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন কাপুর। তাদের এই অসম বয়সের প্রেম নিয়ে বলিউডে প্রচুর গুঞ্জন। তবে এসবে একেবারেই কান না দিয়ে চুটিয়ে প্রেম করছেন মালাইকা-অর্জুন। এই তো কিছুদিন আগে প্যারিস ঘুরে এসেছিলেন জুটি। ভালবাসার শহরে চুটিয়ে প্রেম করেছেন। ছবিও আপলোড করেছেন জুটিতে। তার মাঝখানে এই ফ্ল্যাট বিক্রি খবরে ফের যেন ব্রেকআপের গুঞ্জনে পারদ পড়ল। তবে এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন মালাইকা ও অর্জুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )