1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

‘বহির্বিশ্বের ডাক টিকিটে বঙ্গবন্ধু’ জাতীয় শোক দিবসের শ্রদ্ধাঞ্জলি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৬২ জন দেখেছেন

জাতীয় শোক দিবসের প্রক্কালে বের হলো কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের আরেকটি গবেষণামূলক গ্রন্থ ‘বহির্বিশ্বের ডাক টিকিটে বঙ্গবন্ধু’। চার কালারের এই তথ্যমূলক গ্রন্থটি প্রকাশক করেছে কবি প্রকাশনী।

উল্লেখ্য, বঙ্গবন্ধুকে নিয়ে তাঁর গবেষণাগ্রন্থ ‘সাহিত্যের শুভ্র কাফনে শেখ মুজিব’ বের হ‍্যেছিলো ১৯৯১ সালে। সেই ধারাবাহিকতায় আজ প্রকাশনী বের হলো- ‘বহির্বিশ্বের ডাক টিকিটে বঙ্গবন্ধু’। লন্ডনে বঙ্গবন্ধু প্রাইমারী স্কুল নিয়ে গত বছরও ১৫ আগস্ট পাঞ্জেরি বের হয়েছিলো তাঁর আরেকটি ব্যতিক্রমধর্মী কিশোর উপন্যাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিশ্বের ১৩টি দেশ থেকে স্মারক ডাকটিকিট প্রকাশ পেয়েছে। কিন্তু আর কোনো বিশ্ব নেতাকে নিয়ে তা হয়নি। যা হয়েছে, তা নিজ নিজ দেশের ডাকটিকিটেই সীমাবদ্ধ।

লেখক জানিয়েছেন, ‘এই বিরল এবং গুরুত্বপূর্ণ বিষয়টির রেকর্ডভুক্ত নেই, সংগ্রহশালা অর্থাৎ ফিলাটেলি নেই। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ অফিসিয়ালি কোনো নথিপত্র নেই। গত দুই বছর ধরে ঐতিহাসিক কাজ করতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন দূতাবাস, ডাক বিভাগে তথ্য চেয়ে ব্যর্থ হয়েছি, বিমুখ হয়েছি’। কিন্তু হতাশ হয়নি। তার দৃষ্টান্ত ‘বহির্বিশ্বের ডাক টিকিটে বঙ্গবন্ধু’। বইটির গুরুত্ব বিবেচনা দ্বিভাষিক করা হয়েছে। আর তা অনুবাদ করেছেন বিপাশা চক্রবর্তী।

বঙ্গবন্ধু গবেষক সাইফুল্লাহ মাহমুদ দুলাল বঙ্গবন্ধুকে নিয়ে এ পর্যন্ত ১২টি বই রচনা করেছেন এবং সম্পাদনা করেছেন আরও চারটি বই। তাঁর উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে- শিল্প সাহিত্যে শেখ মুজিব, ইনডেমনিটি অধ্যাদেশ: মুজিব হত্যা মামলা, কানাডায় খুনি নূর চৌধুরী, আমার সঙ্গে শেখ মুজিবের দেখা হবে আজ, বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, বঙ্গবন্ধু প্রাইমারি স্কুলঃ বেথনাল গ্রীন লন্ডন, বঙ্গবন্ধুসমগ্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )