1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

শেখ হাসিনার চরিত্রে অভিনয় স্বপ্নের মতো: নুসরাত ফারিয়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: দুই বাংলায় সমান জনপ্রিয় নুসরাত ফারিয়া। বাণিজ্যিক ঘরানার সিনেমা নিজেকে ভালোভাবে মেলে ধরেছেন তিনি। যদিও এখন পর্যন্ত বলার মতো কোনো ব্যবসাসফল সিনেমা উপহার দিতে পারেননি। তবে গ্ল্যামারের কারণে একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন।

তবে ফারিয়ার ক্যারিয়ারে অন্যতম পাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা। সেকারণে বেজায় উচ্ছ্বসিত এ অভিনেত্রী।

গণমাধ্যমকে ফারিয়া বলেন, ‘এ রকম একটা চরিত্রে করতে পেরে নিজেকে খুব লাকি লাগছে। এমন সুযোগ ভবিষ্যতে আর পাব না হয়তে। তাই সত্যিই পুরো বিষয়টা স্বপ্নের মতো।’

বঙ্গবন্ধুর জীবনভিত্তিক সিনেমাটির নাম ‘মুজিব: একটি জাতির রূপকার’। এটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। ১৩ অক্টোবর মুক্তি পাবে বহু আকাঙ্ক্ষিত এই ছবি।

এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় দেখা যাবে আরিফিন শুভকে। এ ছাড়া তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, খালেদা জিয়ার চরিত্রে এলিনা শাম্মীসহ আরও অনেকে অভিনয় করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )