1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

রাঙামাটিতে ধর্ষণ মামলায় দুজনের ১৪ বছরের কারাদণ্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাঙামাটি বিশেষ ট্রাইব্যুনাল নং-১ বিচারক আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আসামিরা হলেন-মো. ইউছুফ ও মো. ছিদ্দিক মিয়া। সোমবার দুপুর একটার দিকে রাঙামাটি বিশেষ ট্রাইব্যুনাল নং-১ বিচারক মো. সহিদুল ইসলাম এই দণ্ডাদেশ দেন। তবে আসামি ছিদ্দিক মিয়া পালতক থাকায় তাকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে আদেশ মঞ্জুর করার নির্দেশও দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে ২২ নভেম্বর ১৭ বছরের এক কিশোরীকে বিদ্যালয় থেকে বাড়ি ফিরার পথে অভিযুক্ত আসামি মো. ইউছুফ ও মো. ছিদ্দিক মিয়া ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে ক্ষতিগ্রস্ত পরিবার অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেন। পরে দুই আসামির মধ্যে মো. ইউসুফকে গ্রেফতার করে পুলিশ আদালতে হাজির করলে মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

দীর্ঘ বছরের সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত ১৯৮৩ সালের নারী নির্যাতন অধ্যাদেশ ৪ এর (গ) ধারায় আসামিদের দোষী সাব্যস্ত করেন রাঙামাটি বিশেষ ট্টাইব্যুনাল নং-১ বিচারক আদালত। পরে অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে সাজার আদেশ দেন। পলাতক আসামি যে দিন গ্রেফতার হবে, সেদিন থেকে তার সাজা কার্যক্রম শুরু হবে বলেও জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )