1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

লঙ্কা প্রিমিয়ার লিগে ডাক পেলেন তাসকিন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। জিম্বাবুয়েতে জিম আফ্রো টি-টেন লিগে খেলছেন তাসকিন আহমেদ। সেখানে খেলা অবস্থাতেই পেলেন আরও একটি সুখবর। এবার লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে ডাক এসেছে টাইগার পেসারের।

শ্রীলঙ্কার ঘরোয়া প্রতিযোগিতা এলপিএলের দল ডাম্বুলা অরার তাসকিনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সেটি আজই তাসকিন জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফীসকে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে বিসিবিতে কোনো আবেদন জানানো হয়নি।

নাফীস বলেছেন, ‘অফিসিয়ালি এখনও এনওসি দেয়নি। আমার কাছে বা বোর্ডের কাছে এই ব্যাপারে এখনও কোনো তথ্য আসেনি। তবে তাসকিন জানিয়েছে এলপিএল তার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।’

এবারের এলপিএল আগামী ৩০ জুলাই শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। সে সময় বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা না থাকলেও বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।

এদিকে জিম্বাবুয়ের লিগে তিন ম্যাচ খেলে ৫ উইকেট শিকার করেছেন ২৮ বর্ষী পেসার তাসকিন। এপর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )