1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

ভারতে সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

ভারতের মহারাষ্ট্রে বাস দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছে। শনিবার মধ্যরাতে নাগাদ রাজ্যের বুলধানা জেলার সিন্ধখের রাজা এলাকার কাছে সমরুদ্ধি মহামার্গ এক্সপ্রেসওতে এই দুর্ঘটনা ঘটে।

একটি বেসরকারি সংস্থার যাত্রীবাহী বাসটি নাগপুর থেকে পুনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপরে উঠে পড়ে। এরপর বাসটি উল্টে যায় এবং আগুন ধরে যায়। ঘটনাস্থলে দগ্ধ হয়ে ২৫ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার শিকার বাসটিতে ৩৩ জন যাত্রী ছিল।

দুর্ঘটনার পর বাসটির চালক, সাফাই কর্মী এবং কয়েকজন যাত্রী জানালার কাচ ভেঙে বের হতে সক্ষম হয়। আহতদেরকে উদ্ধার করে বুলধানা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনায় বেঁচে ফেরা এক যাত্রী বলেন, হঠাৎ করেই বাসটির একটি চাকা ফেটে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ডিভাইডারের উপর উঠে যায়। মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস এবং স্থানীয় পুলিশ সদস্যরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )