1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

অবাস্তব দাবি নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না: আইনমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

অবাস্তব কোনো দাবি নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সরাসরি জানিয়ে দিয়েছেন। নির্বাচন হবে এটাই একমাত্র সমাধান।

রোববার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরপিও সংশোধনীর মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হয়েছে কিনা অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘খর্ব করা হয় কখন? যখন ক্ষমতা থাকে, তা নিয়ে নেওয়া হয়। ব্যাপারটা হচ্ছে ১৯৭২ সালের অধ্যাদেশ অনুযায়ী আর্টিকেল ৯১-এ নির্বাচন কমিশনকে কোনও গণ্ডগোলের কারণে নির্বাচন বন্ধ করার ক্ষমতা দেওয়া আছে। সেখানে কিন্তু কোনো হস্তক্ষেপ করা হয়নি। এখানে কোনো (ক্ষমতা) কমানো হয়নি, কোনো দাঁড়ি-কমাও সরানো হয়নি। সেই ক্ষমতা যেমন ছিল, ঠিক তেমনই আছে।’

তিনি বলেন, এখানে আরপিও সংশোধন করে কমিশনের কোনো ক্ষমতা খর্ব করা হয়নি। এর মাধ্যমে জনগণের ভোটাধিকার সংরক্ষণ করা হয়েছে। কেন না, কোনো একটি কেন্দ্রের কারণে পুরো নির্বাচন বন্ধ করা গণতান্ত্রিক হবে না। এটা জনগণের ভোটাধিকারের ওপরে হস্তক্ষেপ। এজন্যই আরপিও সংশোধন করা হয়েছে।

বিএনপি দলীয় নেতা-কর্মীদের মামলা দুই মাসের মধ্যে নিস্পত্তির জন্য সরকার বিচারক ও পুলিশকে নির্দেশ দিয়েছে- বিএনপির এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জবাবে- আনিসুল হক বলেন, শেখ হাসিনার সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন। বিচার বিভাগ স্বাধীন। আমরা এরকম কোনো পত্র লিখি না। এমন কোনো মৌখিক আদেশ বা চিঠি দেওয়া হয়নি। তারা যদি এরকম কোনো পত্র দেখাতে পারেন, তাহলে সেটা নিয়ে বাহাস হবে। আমার মনে হয়, তারা এখন অন্য ইস্যু খুঁজে না পেয়ে মিথ্যা ইস্যু বানানোর জন্য অনেক সচেষ্ট।

এর আগে বিচারকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন আইনমন্ত্রী। প্রতিষ্ঠানটির মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আরও বক্তব্য দেন আইন সচিব মো. গোলাম সারওয়ার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )