1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

রংপুরে ছাতা, ক্যাপ ও পানি বিতরণ করলো জেলা যুবলীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

রংপুরে তীব্র তাপদাহ ও বৃষ্টি থেকে রক্ষায় ফুটপাতে ছাউনিবিহীন ক্ষুদ্র দোকানি ও ভ্রাম্যমান ব্যবসায়ী, রিকশাচালকসহ পথচারীদের মাঝে ছাতা, ক্যাপ ও পানি বিতরণ করেছেন জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি।

 

শনিবার (১০ জুন) সকালে নগরীর সেন্ট্রাল রোড, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব চত্বর, বেতপট্টি এলাকায় ছাতা,ক্যাপ ও পানি বিতরণে যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন।এর আগে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকটে হোসনে আরা লুৎফা ডালিয়া ।

এসময় দুই’শটি ছাতা, দুই’শটি ক্যাপ ও ৫ শতাধিক বোতল সুপেয় পানি ফুটপাতের ক্ষুদ্র দোকানি, ভ্রাম্যমান ফল ব্যবসায়ী, রিকশাচালক ও পথচারীদের মধ্যে বিতরণ করা হয়।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, রংপুরে স্মরণকালের তীব্র তাপদাহ শুরু হয়েছে। ছাতা ছাড়া মানুষ বাহিরে বের হতে পারছে না। বিশেষ করে রাস্তার পার্শ্বে ছাউনিবিহীন ক্ষুদ্র দোকান ও সাইকেল-ভ্যানে করে রাস্তায় ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করা মানুষেরা রোদে অত্যন্ত কষ্ট করছে। এমন অবস্থায় আমরা মানবিক যুবলীগ সেই সব মানুষের পাশে ছাতা, ক্যাপ ও সুপেয় পানি নিয়ে দাঁড়িয়েছি।উপকারভোগীরা ছাতা দিয়ে রোদ ও বৃষ্টি থেকে রক্ষা পাবে। তারা সুন্দরভাবে তাদের জীবিকা নির্বাহ করতে পারবেও বলে জানান এ যুবনেতা।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সদস্যরা ছাড়াও আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন, শামীম সর্দার, রাব্বির হাসান প্রমুখ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )