1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাকুল প্রীতের ক্ষোভ, ‘তল্লাশির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’ হলের নবম তলা থেকে ঝাঁপ, টিনের চালে পড়ে প্রাণে বাঁচলেন ঢাবি শিক্ষার্থী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে বাংলাদেশ লিজেন্ডস, শুরুতেই ইমরুল আউট ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রোডের কাজ দ্রুত করার নির্দেশ অক্টোবরে নতুন বেতন, সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবী জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণে যুগান্তকারী আবিষ্কার, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

সিলেট সিটি নির্বাচন: জয়ী হলে নাগরিক সেবা দ্রুততর করবেন আনোয়ারুজ্জামান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকা জয়ী হলে নাগরিক সেবা আরো দ্রুততর করা হবে।

বৃহস্পতিবার নগরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা কালিঘাটে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন আনোয়ারুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, নিম্ন আয়ের মানুষ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পেতে নগরভবনে হাঁটতে হাঁটতে পায়ের জুতা ক্ষয়ে যায়। যদি নগরবাসী নৌকাকে বিজয়ী করেন তাহলে এ অবস্থার অবসান হবে।

জন্ম নিবন্ধন, বয়স্ক ও বিধবা ভাতাসহ সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া রয়েছে, তার সবগুলো আবেদনের পরপরই যেন নগরবাসী সহজে পেতে পারেন, সেই পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, জনগণকে সেবা দিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। একটি স্মার্ট সিটি গড়তে যা যা প্রয়োজন তার সবই করা হবে।

এ সময় তিনি কালিঘাটের অনেক ব্যবসায়ীর সঙ্গে একান্তে কথা বলে জয়ী হলে এলে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সিরাজুল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং এম শাহরিয়ার কবির সেলিম ও কালাম আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )