1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাকুল প্রীতের ক্ষোভ, ‘তল্লাশির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’ হলের নবম তলা থেকে ঝাঁপ, টিনের চালে পড়ে প্রাণে বাঁচলেন ঢাবি শিক্ষার্থী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে বাংলাদেশ লিজেন্ডস, শুরুতেই ইমরুল আউট ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রোডের কাজ দ্রুত করার নির্দেশ অক্টোবরে নতুন বেতন, সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবী জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণে যুগান্তকারী আবিষ্কার, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক বলেন, অগ্নিদগ্ধদের সবার অবস্থা আশঙ্কাজনক।

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় একটি বাসায় চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৯ জুন) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. সালাম মণ্ডল (৫৫), বুলবুলি বেগম (৪০), সোনিয়া আক্তার (২৭), টুটুল (২৫), মেহেজাবিন (৭)।

ফতুল্লার কাশিপুরের বাসিন্দা সোহাগ ঢাকা ট্রিবিউনকে বলেন, “শুক্রবার সকাল ৮টার দিকে বিস্ফোরণের শব্দ শুনে গিয়ে দেখি আগুন লেগেছে। ভেতরে আটকে পড়া পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি। চার্জার ফ্যান বিস্ফোরণ থেকে এই ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, “পরিবারটি একতলা ছাদ দেওয়া একটি বাড়িতে থাকত। জানতে পেরেছি, শুক্রবার বন্ধের দিন হওয়ায় তারা সবাই ঘুমিয়ে ছিলেন। ফলে আগুনের হাত থেকে রক্ষা পাননি।”

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো তরিকুল ইসলাম বলেন, অগ্নিদগ্ধদের মধ্যে সালাম মণ্ডলের ৭০%, বুলবুলির ২৫%, সোনিয়ার ৪২%, টুটুলের ৬০% ও শিশু মেহজাবিনের ৩৫% ফেস বার্ন হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।”

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )