1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাকুল প্রীতের ক্ষোভ, ‘তল্লাশির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’ হলের নবম তলা থেকে ঝাঁপ, টিনের চালে পড়ে প্রাণে বাঁচলেন ঢাবি শিক্ষার্থী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে বাংলাদেশ লিজেন্ডস, শুরুতেই ইমরুল আউট ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রোডের কাজ দ্রুত করার নির্দেশ অক্টোবরে নতুন বেতন, সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবী জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণে যুগান্তকারী আবিষ্কার, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ইয়াবার মামলায় রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

কর্ণফুলী থানার ইয়াবার মামলায় মো.জহির (৩২) নামে এক রোহিঙ্গা যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় দেন।

মো.জহির কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি এর মো.ইউসুফের ছেলে। বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ২৯ অক্টোবর কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং মোড় এলাকায় র‌্যাব-৭ এর সদস্যদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মো.জহিরকে গ্রেফতার করা হয়। এ সময় তার হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ১৯ হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৭ এর তৎকালীন ডিএডি মো.আব্দুল্লাহ আল মামুদ বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন।  ২০২০ সালের ২৫ ডিসেম্বর আদালতে মামলায় অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০২২ সালের ৩০ নভেম্বর আসামি জহিরের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দিয়েছেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবু জাফর  বলেন, ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রোহিঙ্গা যুবক জহিরকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন। আসামি জহির জামিনে গিয়ে পলাতক রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )