1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাকুল প্রীতের ক্ষোভ, ‘তল্লাশির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’ হলের নবম তলা থেকে ঝাঁপ, টিনের চালে পড়ে প্রাণে বাঁচলেন ঢাবি শিক্ষার্থী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে বাংলাদেশ লিজেন্ডস, শুরুতেই ইমরুল আউট ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রোডের কাজ দ্রুত করার নির্দেশ অক্টোবরে নতুন বেতন, সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবী জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণে যুগান্তকারী আবিষ্কার, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

দিনাজপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

বজ্রপাতে দিনাজপুরে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (০৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃতরা হলেন- নুর আলম (২১)। তিনি চিরিরবন্দর উপজেলার খোচনা নয়াপাড়া গ্রামের জমীর আলী ছেলে। অপরজন কুদ্দুস (২২)। তিনি পার্বতীপুর উপজেলার হয়বৎপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, চিরিরবন্দর উপজেলার খোচনা নয়াপাড়া গ্রামের নুর আলম স্থানীয় নয়াবাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হলে রাস্তার পাশের কদমগাছের নিচে আশ্রয় নেন। এসময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, পার্বতীপুরের হয়বৎপুর গ্রামের কুদ্দুস আলী হালকা বৃষ্টি ও বাতাস শুরু হলে বাড়ির পাশে আম কুড়াতে যান। এসময় বজ্রপাত হলে তিনি আহত হলে স্থানীয়রা তাকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )