1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাকুল প্রীতের ক্ষোভ, ‘তল্লাশির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’ হলের নবম তলা থেকে ঝাঁপ, টিনের চালে পড়ে প্রাণে বাঁচলেন ঢাবি শিক্ষার্থী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে বাংলাদেশ লিজেন্ডস, শুরুতেই ইমরুল আউট ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রোডের কাজ দ্রুত করার নির্দেশ অক্টোবরে নতুন বেতন, সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবী জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণে যুগান্তকারী আবিষ্কার, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

মুকসুদপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

গোপালগঞ্জের মুকসুদপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুকসুদপুর থানার এস আই খায়রুল বাশার, এস আই সুজন হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া নামক স্থান থেকে তাদের গ্রেফতার করে। এসময় ১’শ পিচ ইয়াবা ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো গোপ্তরগাতী গ্রামের হাসেম শিকদারের ছেলে মাদক ব্যবসায়ী ওয়াসিম শিকদার এবং বরিশাল জেলার কাজীরহাট থানার হেসাম উদ্দিন গ্রামের জালাল মোল্যার ছেলে খোকন মোল্যা।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, উপজেলার খান্দারাপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১’শ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গোপালগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )