1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

মাদক ব্যবসায়ীর হামলায় যুবক নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক ব্যবসায়ীদের হামলায় আতিক মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সিঙ্গারবিল ইউনিয়নের নলঘরিয়া গ্রামের উত্তর পাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত রবিবার বিকেলে নলঘরিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায় র‌্যাব। এ সময় নলঘরিয়ার ওসমান খাঁর ছেলে মাদক ব্যবসায়ী রমজান খাঁকে নেশাজাতীয় স্কপ সিরাপসহ র‌্যাব গ্রেফতার করে। এর পেছনে আতিক জড়িত রয়েছে বলে মাদক ব্যবসায়ী রমজানের পরিবারের লোকজন সন্দেহ করেন।

এরই জের ধরে ওইদিনই রমজানের ভাই রেশত খা, জামাল খা, মান্নান খা, হান্নান খা, ওমর খাসহ ১৫-২০ জন আতিক ও তার স্বজনদের উপর হামলা করে। এ সময় আতিক, নাজমা বেগম, আওলাদ, জুসনা বেগম ও আশরাফুল আহত হয়। পরে আহতদের আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর অবস্থায় আতিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )