1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা, আতঙ্কে পরিবার দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, পূজার আগে শনিবার অফিস খোলা রাকুল প্রীতের ক্ষোভ, ‘তল্লাশির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’ হলের নবম তলা থেকে ঝাঁপ, টিনের চালে পড়ে প্রাণে বাঁচলেন ঢাবি শিক্ষার্থী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে বাংলাদেশ লিজেন্ডস, শুরুতেই ইমরুল আউট ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রোডের কাজ দ্রুত করার নির্দেশ অক্টোবরে নতুন বেতন, সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবী জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ

সোমবারও ডিএসইর লেনদেন সাড়ে ১২০০ কোটি টাকা ছাড়াল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১০৪ জন দেখেছেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৫ জুন) পুঁজিবাজারে সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। আজও ডিএসইর লেনদেন সাড়ে ১২০০ কোটি টাকা ছাড়িয়েছে। রোববারও ডিএসইতে ১২৫৪ কোটি টাকা লেনদেন হয়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিসইএক্স ৯ পয়েন্ট কমে ৬ হাজার ৩৫৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং  ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৮২ ও ২১৯৮ পয়েন্টে অবস্থান করছে।

এ দিন ডিএসইতে এক হাজার ২৫৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে দুই কোটি টাকা বেড়েছে। আগের দিন ডিএসইতে এক হাজার ২৫৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

সোমবার ডিএসইতে ৩৬১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৭১টি কোম্পানির, কমেছে ১১১টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- এলআরবিডি, মেঘনা লাইফ, ইন্ট্রাকো, আইটিসি, রূপালি লাইফ, আরডি ফুড, নাভানা ফার্মা, অগ্নি সিস্টেম, অ্যাডভেন্ট ফার্মা ও লাফার্জহোলসিম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭৭৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬০টির, কমেছে ৭৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৯৩টির কোম্পানির শেয়ার দর।

সোমবার সিএসইতে ২২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় এক কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২১ কোটি ৯৮ লাখ টাকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )