1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা, আতঙ্কে পরিবার দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, পূজার আগে শনিবার অফিস খোলা রাকুল প্রীতের ক্ষোভ, ‘তল্লাশির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’ হলের নবম তলা থেকে ঝাঁপ, টিনের চালে পড়ে প্রাণে বাঁচলেন ঢাবি শিক্ষার্থী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে বাংলাদেশ লিজেন্ডস, শুরুতেই ইমরুল আউট ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রোডের কাজ দ্রুত করার নির্দেশ অক্টোবরে নতুন বেতন, সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবী জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ

লবনাক্ত জমিতে বিদেশি জাতের আম চাষে সফল জাহাঙ্গীর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

গাছে থোকায় থোকায় ঝুলে রয়েছে বিভিন্ন প্রজাতির রঙ বে-রঙের আম। আর গন্ধে মৌ মৌ করছে বাগান। আমের ভারে নুয়ে পড়ছে গাছের ডালপালা। লবনাক্ত জমিতে বিদেশি জাতের আম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের মো. জাহাঙ্গীর মুসল্লি।

তিনি পেশায় একজন পুস্তক ব্যবসায়ী। তার প্রায় ৬ একর জমিতে ১৫ থেকে ১৬ প্রজাতির আম গাছ রয়েছে। তবে শখের বাগান এখন স্বপ্ন দেখাতে শুরু করেছে। তার সফলতা দেখে অনেকেই আম বাগান করার পরিকল্পনা গ্রহণ করেছেন।

বাগান মালিক জানান, বিগত বছরগুলোর তুলনায় এবছর ফলনও বেড়েছে। ৫০০ গাছে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০০ মণ। এসব আম যাচ্ছে বরিশালসহ দেশের বেশকিছু অঞ্চলে। তবে বেশিরভাগ আম বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে। আবার অনেকে বাগান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। কোনো ধরনের ফরমালিন, কেমিক্যাল ব্যবহার না করায় আমের বেশ কদর রয়েছে। এ বছর তিনি ৭ লাখ টাকার আম বিক্রি করবেন বলে জানিয়েছেন।

তিনি জানান, কখন কোন সার, কি পরিমান ব্যবহার করতে হবে তা সে আয়ত্ত করেছেন চাপাই নবাবগঞ্জের আম বাগানিদের সাথে যোগাযোগ করে। মাঝেমধ্যে কোন রোগ বালাই দেখা দিলে কৃষি অফিসে যোগাযোগ করেন। তাদের পরামর্শ অনুযায়ী গাছের পরিচর্যা করছেন। সম্প্রতি ঘূর্ণিঝড় মুখার আতঙ্কে ছিলেন। এ অঞ্চলে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পরায় তার বাগানের কোন ক্ষতি হয়নি।

মুসল্লিবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো. সাইদুর রহমান বলেন, সত্যিই তিনি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে সফলতা অর্জন করেছেন। দক্ষিণ অঞ্চলের লবণাক্ত জমিতে বিদেশি আমের বাগান করা এক ধরনের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এখন তার বাগানের আম দেখলে প্রাণ জুড়িয়ে যায়।

উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা সিকোডা’র নির্বাহী পরিচালক মো.মিজানুর রহমান বলেন, মৎস্য বন্দর আলীপুরে তার লাইব্রেরীতে গত কয়েক বছর যাবত আম বিক্রি করছেন। সেখান থেকে বহুবার কিনেছি। তার বাগানের আম খুব সুস্বাদু।

উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ বলেন, কলাপাড়ায় বাণিজ্যিকভাবে আমের বাগান বাড়ছে। এর মধ্যে লতাচাপলী ইউনিয়নের জাহাঙ্গীর মুসল্লির বাগানটি অন্যতম। সঠিকভাবে পরিচর্যা করতে পারলে এ অঞ্চলে আমের বাগানের সম্ভাবনা খুবই উজ্জ্বল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )