1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সাভার ও আশুলিয়ায় ২ নারীর লাশ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

সাভারে অজ্ঞাত এক (৩৫) নারীকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃওরা। সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ বলছে, সকালে সাভারের ব্যাংক কলোনী এলাকার রতন মিয়া নামের এক ব্যক্তির ছয়তলা ভবনের নিচতলায় সিড়ির পাশে ওই নারীর বস্তাবন্দি লাশ দেখতে পায় বাড়ির মালিক। লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনকে জানায়। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। রাতের যেকোন সময় দুর্বৃওরা ওই নারীকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

হত্যার আগে দুর্বৃওরা ওই নারীকে ধর্ষণ করেছে কিনা তাও তদন্ত করছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটির প্রতিটি কক্ষের ভাড়াটিয়াদের জিজ্ঞাসাবাদ করছে। এ ঘটনায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে। কী কারণে এই হত্যাকাণ্ড তাও তদন্ত করছে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কী কারণে ওই নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তা তদন্ত করা হচ্ছে। তবে এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। সাভার মডেল থানার একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে আশুলিয়ার কুরগাও এলাকার থেকে রোকসানা নামে এক নারীর লাশ উদ্ধার করেছে আশুলিয়ার থানার পুলিশ। এই ঘটনার আশুলিয়ার থানার একটি মামলা দায়ের করা হয়েছে। তবে কোন আসামি গ্রেফতার করা হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )