হাসনাত তুহিন, ফেনী প্রতিনিধিঃ
৩০ মে মঙ্গলবার সন্ধ্যায় ৫.৩৫ মিনিটের সময় পৌরসভার ০১নং ওয়ার্ডস্থ দাউদপুল রোডে দুলাল ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি ইমরান হোসেনের হেফাজত হইতে ৩০ পিস ইয়াবা ট্যালেট সহ আটক করেন ফেনী মডেল থানা পুলিশ।
গ্রেফতার হওয়া আসামির পরিচয় জানতে চাইলে পুলিশ সূত্রে জানায়,ফেনী সদর থানাদিন তুলাবাড়ীয়া মা বিলাস ভবনের ৪র্থ তলার ভাড়াটিয়া আব্দুল হালিম এর ছেলে ইমরান হোসেন( ৩৫)।
গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।