1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকেট বিক্রির তারিখ ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট আগামী ১৪ জুন থেকে বিক্রি শুরু হবে। এই ঈদেও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। মঙ্গলবার (৩০ মে) ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে রেলভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রতিদিন প্রায় ৩০ হাজার আসনের টিকিট বিক্রি হবে। আগামী ২৯ বা ৩০ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। এই বিবেচনায় রেলের অগ্রিম টিকিট বিক্রির কর্মপরিকল্পনা সাজানো হয়েছে।

রেলের কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ১৪ জুন পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেয়া হবে ২৫ জুনের, ১৬, ১৭ ও ১৮ জুন পর্যায়ক্রমে ২৬ জুন, ২৭ জুনের এবং ২৮ জুনের অগ্রিম টিকিট দেয়া হবে। আর ঈদযাত্রার ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট দেয়া শুরু হবে ২২ জুন থেকে। সেদিন দেয়া হবে ২ জুলাইয়ের টিকিট। পর্যায় ক্রমে ২৬ জুন পর্যন্ত ৬ জুলাইয়ের টিকিট দেয়া হবে।

ঈদের টিকিট রিফান্ড করা যাবে না। সকল টিকিট শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ০৮:০০ ঘটিকা হতে ইস্যু করা হবে। পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ১২:০০ ঘটিকা হতে ইস্যু করা হবে।

এছাড়া ৪ জুন থেকে ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে চিলাহাটি এক্সপ্রেস নামে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হবে বলে জানান রেলমন্ত্রী।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )