1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

“নীলফামারী এক্সপ্রেস” চালু হচ্ছে আগামী ৪ জুন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৪২ জন দেখেছেন

মোঃ হাবিবুল হাসান হাবিব, নীলফামারী প্রতিনিধিঃ

বাংলাদেশ রেলওয়ে আগামী ৪ জুন থেকে নীলফামারী – ঢাকা রুটে নতুন ট্রেন চালু করতে যাচ্ছে। উত্তরের জেলা নীলফামারীর সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত নতুন এ ট্রেনটি চলাচল করবে সপ্তাহে ছয় দিন। নতুন ট্রেনটির প্রস্তাবিত নাম “নীলফামারী এক্সপ্রেস”।

২০০৭ সালে সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের মধ্যে আন্তঃনগর “নীলসাগর এক্সপ্রেস” চলাচল শুরু করে । এরপর রেলপথ সংস্কার করে ডুয়েল গেজ করার পরে ওই ট্রেনটির গন্তব্য নীলফামারী থেকে চিলাহাটি পর্যন্ত হয়। “নীলসাগর এক্সপ্রেস” চালু হওয়ার পরে উত্তরবঙ্গের একাধিক রুটে একাধিক ট্রেন চালু করা হলেও চিলাহাটি-ঢাকা রুটে বর্তমানে একটি মাত্র ট্রেন “নীলসাগর এক্সপ্রেস” চলাচল করছে।আগামী ৪ জুন থেকে এক জোড়া ট্রেন চলাচল করবে এই রুটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, নতুন ট্রেনটি চিলাহাটি থেকে ছাড়বে সকাল ৬ টায়, ঢাকায় পৌঁছাবে বিকেল ৩ টা ১০ মিনিটে। এছাড়াও ঢাকা থেকে বিকেল সোয়া ৪ টায় ছেড়ে আসা ট্রেনটি চিলাহাটিতে পৌঁছাবে রাত পৌনে ২ টায়। জানা গেছে, ট্রেনটিতে এসি সিট, এসি চেয়ার ও শোভন চেয়ার শ্রেণির আসন ব্যবস্থা থাকবে। চিলাহাটী থেকে ছেড়ে আসা “নীলফামারী এক্সপ্রেস” ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস ও বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে ।

শনিবার ছাড়া সপ্তাহের ছয় দিনই এই রুটে চলাচল করবে “নীলফামারী এক্সপ্রেস” ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )