1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ভবিষ্যতের নির্বাচনগুলোতে কমিশন আরও কঠোর হবে: ইসি রাশেদা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। তিনি বলেছেন, পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতের নির্বাচনগুলোতে কমিশন আরও কঠোর হবে।

সোমবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রাশেদা সুলতানা বলেন, গাজীপুরে সিটি নির্বাচন কতটুকু কী হয়েছে জনগণই তার রায় দিয়ে দেবে। কমিশন আগেও চেয়েছে ভবিষ্যতেও চাইবে যতগুলো নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ যেন হয়। মানুষ যেন আসে এবং ভোট দিয়ে চলে যেতে পারে এটাই কমিশনের প্রধান উদ্দেশ্য।

চার সিটি নির্বাচন একপাক্ষিক হচ্ছে এবং এতে নির্বাচন কমিশনের তৃপ্তির জায়গা কতটুকু-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে কে আসবে, না আসবে এটা তাদেরই ব্যাপার। যিনি প্রার্থী হবেন, বা হতে চান না, এটা একদমই নিজস্ব ব্যাপার। নির্বাচন কমিশনের ওইভাবে কাউকে আনার সুযোগ নেই। সাবেক এ জেলা জজ বলেন, ব্যালটে নির্বাচনটা হয়ে আসছে। কখনও হয়তো অনেকের পছন্দ হয়নি, কখনও হয়তো পছন্দ হয়েছে। জনগণের কষ্টের দিকগুলো অবশ্যই নোটিশ করা হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন ইভিএম ও সিসি ক্যামেরা চেয়েছিল। এখন না পেলে তো বলা যাবে না নির্বাচন করতে পারবো না। বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে সম্ভব হয়ে ওঠেনি। এজন্য তো ভেঙ্গে পড়লে চলবে না। মনোবল হারালেও চলবে না। আমাদের যা আছে তার মধ্যেই যতটা ভালো করা যায় সে চেষ্টা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )