1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সরকারি চাকরি পেলেন লাইভে সার্টিফিকেট পোড়ানো মুক্তা সুলতানা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৫২ জন দেখেছেন

চাকরি না পাওয়ার হতাশায় ফেসবুক লাইভে স্নাতকের সনদ পোড়ানো মুক্তা সুলতানা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের একটি প্রকল্পে চাকরি পেয়েছেন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে মুক্তা সুলতানার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ।

আইসিটি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তা সুলতানাকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন ‘এস্টাবলিশমেন্ট অব সিকিউরড ইমেইল ফর গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল লিটারেসি সেন্টার’ প্রজেক্টে ‘কন্টেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন অফিসার’ পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তার বেতন হবে ৩৫ হাজার টাকা।

এ সময় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, দেশের মেধাবী তরুণ-তরুণীরা যেন হতাশাগ্রস্ত হয় এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে, সে জন্য আইসিটি বিভাগ থেকে প্রশিক্ষণসহ বিভিন্নভাবে সহায়তা দিচ্ছি। যথাযথ শিক্ষা গ্রহণ করলে বাংলাদেশে কোনো শিক্ষিত তরুণ-তরুণী বেকার থাকবে না। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে দিয়ে নিজেকে তৈরি করতে পারলে চাকরির পেছনে ঘুরতে হবে না। বরং কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করবে। আইসিটি বিভাগ তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করছে এবং ভবিষ্যতেও করবে বলেও তিনি জানান।

এ সময় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার এবং ‘এস্টাবলিশমেন্ট অব সিকিউরড ইমেইল ফর গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল লিটারেসি সেন্টার’ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মুক্তা সুলতানা রাজধানীর ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর পাস করেন। মুক্তা সুলতানা সংবাদ পোস্টকে বলেন, সেশনজট ও করোনাভাইরাসের কারণে স্নাতক ও স্নাতকোত্তর পাস করতেই আমার সার্টিফিকেট বয়স ২৭ বছর হয়েছিল। সরকারি চাকরির জন্য মাত্র তিন বছর সময় পাই। সরকারি চাকরির যে বিশাল প্রস্তুতি সেখানে তিন বছর খুবই কম সময়। চাকরি না পাওয়ার হতাশায় আমি ফেসবুক লাইভে স্নাতকের সনদ পুড়িয়েছিলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )