1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ভালুকায় কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যান চাপায় আল আমিন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়।

আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঞ্চলিক সড়কে।

পুলিশ জানায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ছিটালপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এসএসসি পরীক্ষার্থী আল আমিন তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে পাশের সখীপুর উপজেলায় রওনা দেয়। পরে তারা উপজেলার মল্লিকবাড়ী টু সখীপুর আড়াইপাড়া আঞ্চলিক সড়কের ডাকাতিয়া বিন্নরীপাড়া এলাকায় পৌঁছালে সেখানে ভালুকাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে দুর্ঘটনা ঘটে।

এতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে আল আমিন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মোটরসাইকেলের পেছনের সিটে বসা আঙ্গারগাড়া গ্রামের ইসমাইলের ছেলে এসএসসি পরীক্ষার্থী সাগর (১৬) ও অজ্ঞাত এক যুবক গুরুতর আহত হয়।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। ড্রাইভার পালিয়ে গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )