1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আতঙ্কে কৃষকরা, ২ মাসে ১৫টি গরু চুরি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে গরু চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন কৃষকরা। এ ইউনিয়নের নোয়াগাঁও, ছয়ছিড়ি, পাত্রখোলা, মদনমোনপুর, মাধবপুর, পুরানবাড়ী, হিরামতিসহ বিভিন্ন গ্রামে ২ মাসের ব্যবধানে ১৫ টি গরু চুরির ঘটনা ঘটেছে। শেষ পুঁজিটুকু হারিয়ে অসহায় হয়ে পড়েছেন কৃষকরা। তবে কেউ কেউ পুলিশের তৎপরতায় চুরি হওয়া গরু ফেরতও পেয়েছেন।

চুরি যাওয়া গরুর মালিকরা জানান, গত রবিবার রাতে মাধবপুর চা বাগানের পারুয়াবিল এলাকা থেকে দুটি গরু চুরি হয়। যার মধ্যে একদিন আগেই একটি নতুন বাছুর জন্ম দিয়েছিল। গাভীটির মালিক পরের দিন চা বাগান এলাকায় গাভীটিকে চড়াতে দিয়ে আসলে আর মেলেনি। দু’দিন পর মোস্তফা মিয়ার ফিসারি ও খ্রিস্টানদের গির্জা ঘরের পাশ থেকে দুটি গরুর চামড়া উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পারুয়াবিল গ্রামের আফজাল হোসেন (২৫) নামের এক যুবককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। তার দেয়া তথ্যমতে বাকিদের খুঁজছে পুলিশ।

এর মাস খানেক আগে দিন দুপুরে নোয়াগাঁও রাস্তার মুখ থেকে ফিল্মিস্টাইলে সবার চোখের সামন থেকে গরু ধরে হেটে নিয়ে যায় এক লোক। পরে ঘটনা জানাজানি হলে ইউনিয়ন পরিষদ কর্তৃক লাগানো সিসি ফুটেজে একটি লোক গরু নিয়ে যাচ্ছে। হেঁটে চলে যাওয়া লোকটিকে সনাক্ত করা সম্ভব হয়নি। এর কিছুদিন পর হিরামতি গ্রামের নিল কুমার সিংহ তার গরুকে মাঠে বেঁধে কাজ করছিলেন, এ সুযোগে চোর তার পেছন থেকে গরুটিকে নিয়ে চলে যায়। অনেক খোঁজাখুজি করেও আর গরুটি পাওয়া যায়নি। এলাকায় গরু চোরের উপদ্রব দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছেন সাধারণ গরু পালনকারী কৃষকরা। অনেকে গভীর রাত পর্যন্ত গোয়ালঘর পাহারা দিচ্ছেন।

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী জানান, আমি চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকে আট থেকে দশটি গরু চুরি হয়েছে। আমার পূর্বে গরু চুরির সংখ্যা আরো বেশি ছিল। আমরা তৎপর হওয়ায় তাদের চুরির ধরন পাল্টিয়ে গরু কেটে বস্তায় ভরে মাংস পাচার করছে চোর চক্র। ঈদকে সামনে রেখে চুরি রোধে প্রতিটি ওয়ার্ডে মিটিং ডাকা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, গরু চুরির ঘটনায় যে কয়টি মামলা করা হয়েছে সবকটি মামলা আমরা নিয়েছি। চোরদের ধরে জেল হাজতে প্রেরণ করেছি। এছাড়া রাত্রিকালীন টহল জোরদার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )